‘কারিগরি শিক্ষা নিলে, বিশ্ব জুড়ে কর্ম মিলে’
বিশ্বায়নের এ যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপায় দক্ষ জনশক্তি গড়ে তোলা । যা সম্ভব একমাত্র কারিগরি শিক্ষায়। যেখানে সাধারণ শিক্ষায় বেকারত্বের বোঝা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেখানে কারিগরি শিক্ষা তৈরী করছে দক্ষ জনবল। কারিগরি শিক্ষা নিলে কখনই বেকার থাকতে হয় না বরং নিজের পাশাপাশি আরো লোকজনের কর্মসংস্থান তৈরি করা যায়।
প্রতিবেশী দেশ ভারত, নেপাল, শ্রীলংকা এমন কি ভূটান কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলে গোটা মধ্যপ্রাচ্যে শ্রমের বাজার সিংহভাগ দখল করে নিয়েছে। সেখানে বাংলাদেশ শ্রমিক দিয়ে আমরা দিন মজুরের বাজার দখলের প্রতিযোগীতায় মত্ব। যা এখনো কাম্য হতে পারেনা। শুধু মাত্র দক্ষ জনশক্তিই পারে মধ্যপ্রাচ্যসহ উন্নত দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।
বিশ্বের অন্যান্য দেশের মত আমরাও যেন নিজ দেশে হতে পারে আত্বনির্ভশীল ব্যক্তি। মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখেই আইটি প্যালেস টেকনিক্যাল ইনষ্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে তথ্য-প্রযুক্তি, গবেষনা, শিল্প ও কৃষি ক্ষেত্র উন্নয়নের জন্য আধুনিক ও বিজ্ঞান সম্মত প্রশিক্ষন দেওয়া হয়।
বর্তমান ৪র্থ শিল্প বিপ্লবের যুগে আমাদের দেশে কারিগরি শিক্ষার গুরুত্ব এতটাই বেশী যে শতভাগ কর্মসংস্থানই তার প্রমান। দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে কারিগরি শিক্ষা একান্ত প্রয়োজন। যে দেশের মানুষ কারিগরি শিক্ষায় যত উন্নত সে দেশের অর্থনৈতিক অবস্থা তত উন্নত। এমন কি ঐ দেশের বেকার মানুষের সংখ্যাও অন্য দেশের তুলনায় অনেক কম।
তাই আমাদের দেশকে উন্নত দেশের পর্যায়ে নিতে হলে কারিগরি শিক্ষার প্রতি আমাদের আরো নজর দিতে হবে। সর্বোপরি প্রতিষ্ঠানটির প্রতি এলাকার সর্বস্তরের জনগণের ভালোবাসা ও আন্তরিক থাকলে আইটি প্যালেস টেকনিক্যাল ইনষ্টিটিউট দেশের মানচিত্রে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। ইনশাআল্লাহ।।