প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাসঃ
চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারস্থ শিক্ষা, সংস্কৃতি, বেকারত্ব বিমোচন ও আইটি শিক্ষা প্রসারে দক্ষ নাগরিক গড়ার চেতনায় উদ্বুদ্ধ, কল্যাণকামী, অরাজনৈতিক ও গবেষণাধর্মী প্রতিষ্ঠিন আইটি প্যালেস টেকনিক্যাল ইনষ্টিটিউট বিগত ১৫/১২/২০০৯ খ্রি. অনানুষ্ঠানিক ও ০১/০১/২০১০খ্রি. আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি আইটি শিক্ষা প্রদান করে অসংখ্য বেকারের কর্ম সংস্থান তৈরীতে অসামান্য অবদান রেখে চলছে। প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় ২০০০ জন প্রশিক্ষণার্থী দেশের বিভিন্ন সেক্টরে সফলতার সাথে কর্মরত আছে। প্রতিষ্ঠানে ৩মাস/৬মাস মেয়াদী ট্রেডের পাশা-পাশি ২০২৪ সেশন থেকে ১ বছর মেয়াদী এ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি‘র প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। স্নাতক ডিগ্রীধারীরা এ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষণ গ্রহন করে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক হয়ে, বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে বাচাঁতে পারে।